ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রকাশ্যে প্রেমের পর কাকে বিয়ে করছেন জানালেন অভিনেত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 12:14 PM

প্রকাশ্যে প্রেমের পর কাকে বিয়ে করছেন জানালেন অভিনেত্রী

প্রকাশ্যে প্রেমের পর কাকে বিয়ে করছেন জানালেন অভিনেত্রী

অভিনেত্রী রাকুল প্রীত সিং ও অভিনেতা-প্রযোজক জ্যাকি ভগনানি প্রেম নিয়ে লুকোছাপা করেননি। এবার বিয়ে করে সংসার জীবনেই পা রাখছেন তারা। নতুন বছরের প্রথম দিনে খবরটি প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল-জ্যাকি। তাদের বিয়ের আসর বসছে দেশেই। গোয়াকে বেছে নিয়েছেন বিয়ের ভেন্যু হিসেবে। পরিবার এবং ইন্ডাস্ট্রির হাতে গোনা বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ে করবেন এই যুগল। পরে মুম্বাইয়ে ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য বিশেষ পার্টি দেবেন।

প্রকাশ্যে প্রেমের পর কাকে বিয়ে করছেন জানালেন অভিনেত্রী

২০২১ সালের অক্টোবরে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই তারকা যুগল। জ্যাকি তার জন্মদিনে রাকুলের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সম্পর্কে সিলমোহর দেন।

ছবিটি পোস্ট করে জ্যাকি লিখেন, ‘তোমার সঙ্গে দিনগুলো আর দিন মনে হয় না।’ এরপর থেকে যুগল প্রায়শই সমাজমাধ্যমে পরস্পরের ছবি পোস্ট করে যাচ্ছেন।

বর্তমানে বিয়ের আগে ব্যাচেলর পার্টি উপভোগ করছেন রাকুল ও জ্যাকি। থাইল্যান্ডের ব্যাংককে দুজনেই সিঙ্গেল লাইফের শেষ সময়টা কাটাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status