ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
রাজস্থলী ব্রান্ড নেইমের ফলক বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা
মিন্টু কান্তি নাথ,রাজস্থলী
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:40 PM

রাজস্থলী ব্রান্ড নেইমের ফলক বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা

রাজস্থলী ব্রান্ড নেইমের ফলক বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা

রাঙামাটির ব্রান্ড নেইম আই লাভ রাঙামাটির মতো দৃষ্টিনন্দন স্থাপনা আই লাভ রাজস্থলী বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা। তবে কে বা কারা এই কাজটি করেছে তা এখন জানা যায় নি। ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে এমন কাজটি করেছে দুষ্কৃতকারীরা। 

গত ৫ ডিসেম্বর মঙ্গলবার দিনের আলোতে স্থাপনাটি ভালো অবস্থায় দেখা যায়। তবে এক রাতের ব্যবধানে বুধবার (৬ ডিসেম্বর) স্থাপনাটিকে বিকৃত অবস্থায় দেখা গিয়েছে। 
 এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি।তবে কে বা কারা করেছে সেটা এখনো আমরা অবগত হইনি। আই লাভ রাজস্থলী স্থাপনাটির প্রতি হয়তো কোন গোষ্ঠীর খারাপ দৃষ্টি ছিলো। তাই তারা এই স্থাপনাটিকে সহ্য করতে পারেনি যার ফলে এমনটা করেছে তারা।
তবে এই বিষয়ে তদন্ত করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। 
এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা যায়  রাঙামাটির বডাদমে স্থাপিত আই লাভ রাঙামাটি স্থাপনা টিতেও।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status