ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মিরসরাইয়ে পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত
মোঃ সালাউদ্দিন রাসেল,মিরসরাই
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 11:37 PM

মিরসরাইয়ে পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

মিরসরাইয়ে পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

মিরসরাইয়ে পুলিশের আসামী বহনকারী গাড়ির ধাক্কায় ফিরোজা বেগম (৫৪) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বুধবার (০৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দূর্ঘাপুর ইউনিয়নে পরিষদের সামনে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ভূঁইয়া গ্রামে এলাকার হাজি মুজিবুল হক মেস্ত্রী বাড়ির এনামুল হকের স্ত্রী।

নিহতের ছেলে মহিউদ্দিন বলেন,'আমার মা ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেয়েছে। ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কে পুলিশের আসামী বহনকারী একটি হাইস গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে মায়ের মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক মোমিতা রায় জানান, দুর্ঘটনায় কবলিত নারী হাসপাতালে আনার পূর্বে মারা গেছে। শরীরের বেশ কয়েটি স্থানে আঘাত পেয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status