ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ফেসবুকের কাছে ১৪০০ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 1:18 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 December, 2023, 6:36 PM

ফেসবুকের কাছে ১৪০০ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

ফেসবুকের কাছে ১৪০০ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে সরকার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার কাছে এ বছরের প্রথম ছয় মাসে তথ্য চেয়ে ৯৮৮টি আবেদন করেছে বাংলাদেশ সরকার। এরমধ্যে সরকারের ৬৭ শতাংশ আবেদনে সাড়া দিয়েছে মেটা। একই সময়ে বাংলাদেশের ২ হাজার ২২৭টি কনটেন্টে রেস্ট্রিকশন দিয়েছে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি। মেটার নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশিত হয়েছে। 


এতে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ সরকার মেটার কাছে মোট ৯৮৮টি অনুরোধ করে। এর মধ্যে আইনি প্রক্রিয়ার অনুরোধ ৯৫৬টি এবং জরুরি ভিত্তিতে তথ্য দেয়ার অনুরোধ রয়েছে ৩২টি। এসব আবেদনের অধীনে মোট ১ হাজার ৪৫৪টি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য চেয়েছে সরকার। 


মেটা জানিয়েছে, এসব আবেদনের ৬৭.২১ শতাংশের ইতিবাচক জবাব দিয়েছে তারা। আইনি প্রক্রিয়ায় যেসব অনুরোধ করা হয়েছে তার ৬৯ শতাংশ ক্ষেত্রে মেটা তথ্য সরবরাহ করেছে। অপরদিকে জরুরিভিত্তিতে অনুরোধের ক্ষেত্রে তথ্য সরবরাহ করেছে মাত্র ৬.২৫ শতাংশ।

মেটার ওয়েবসাইটে আগের বছরগুলোর ডাটাও আপলোড করা হয়েছে। এতে দেখা যায়, ২০২২ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশ সরকার মেটার কাছে ৮৩৬টি অনুরোধ করেছিল। সে হিসেবে এই বছর মেটার কাছে তথ্য চাওয়া বেড়েছে বাংলাদেশের।


গত বছরের শেষ ছয় মাসে আইনি প্রক্রিয়ার অনুরোধ ছিল ৭৭২টি এবং জরুরিভিত্তিতে তথ্যের অনুরোধ ছিল ৬৪টি। এই সময়কালে বাংলাদেশ সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে ৬৪.৮৩ শতাংশ তথ্য সরবরাহ করেছিল মেটা। অর্থাৎ ২০২৩ সালে মেটার তথ্য দেয়ার হারও বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status