|
চাঁপাইনবাবগঞ্জসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত নিহত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিমঈল এলাকারআবুল কালামের ছেলে রোজিম (৪০)। সে ওই উপজেলার রাধানগর ইউনিয়নের নগরপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতো। ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা জানায়, শনিবার (২ নভেম্বর) দিবাগত গভীর রাত৩ টার দিকে রোজিমসহ আরও ৫/৬ জন গরু আনতে ভারতে যায়। এ সময় ভারতের ১৫৯/আরকেওয়াদা ভবানীপুর সীমান্তের বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলিছোঁড়ে। এতে রোজিম গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তার লাশ ভারতের অভ্যন্তরেই রয়েছে বলে জানা যায়। তবে সীমান্তে হত্যাকান্ডের বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর নোমান আল ফারুক জানান, বিএসএফ হত্যাকান্ডের বিষয়ে কোন তথ্য না দিলেও ১৫৯ মালদা বিএসএফের ভবানীপুর ক্যাম্পের অধিনায়ক গোলাগুলির বিষয়টি স্বীকার করেছেন। আর মরদেহ ভারতের ভেতরেই রয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে নিশ্চিতহওয়া গেছে। এ বিষয়ে ব্যাপক খোঁজ খবর নেয়া হচ্ছে এবং ভারতীয় বিএসএফ সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
