ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
স্বাস্থ সেবায় অবদানের জন্য কুড়িগ্রাম সিভিল সার্জন শ্রেষ্ঠ নির্বাচিত ও সম্মামনা প্রদান
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 12:16 AM

স্বাস্থ সেবায় অবদানের জন্য কুড়িগ্রাম সিভিল সার্জন শ্রেষ্ঠ নির্বাচিত ও সম্মামনা প্রদান

স্বাস্থ সেবায় অবদানের জন্য কুড়িগ্রাম সিভিল সার্জন শ্রেষ্ঠ নির্বাচিত ও সম্মামনা প্রদান

মানুষের দোরগোরায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়াসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর -এ মোর্শেদ কে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত করা হয়েছে।
গতকাল ৩ ডিসেম্বর রংপুর স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ এর নাম ঘোষণা করেন বিভাগের ডাইরেক্টর ডা. মোঃ এবিএম আবু হানিফ। এসময় তাঁর হাতে সম্মানন ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা যায়, ডা. মন্জুর-এ মোর্শেদ গত একমাসে কুড়িগ্রাম জেলার বিভিন্ন চর- দ্বীপচরের পিছিয়ে পড়া মানুষ জন ও দরিদ্র হত দরিদ্র মানুষজনের স্বাস্থ্যসেবা প্রদান এবং সেই সাথে স্বচ্ছতা,জবাবদিহীতা নিশ্চিত করণসহ বিভিন্ন বিষয়ে রংপুর বিভাগের ৮টি জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর বিবেচনা করে তাঁকে এই সম্মামনা দেয়া হয়। এসময় সভাকক্ষে ৮ জেলার সিভিল সার্জনগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো পাওয়া। এ সম্মাননা পাওয়াতে আমাদের কাজের স্পৃহা আরও বাড়বে। এছাড়াও আমার স্টাফরা উৎসাহিত হবে। ভবিষ্যতে আমাদের স্বাস্থ্য বিভাগের কাজ দায়িত্বের সাথে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলেই আগ্রহী হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status