|
রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব নিয়ে অপপ্রচারের প্রতিবাদ এইসব বিষয়ে ক্লাবের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি'র সাথে কথা বললে তিনি জানান প্রবাসীরা এই দেশে সবসময়ই অবহেলিত,সরকারি দপ্তরে, এয়ারপোর্টে প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি,অপমান নিত্য নৈমত্তিক বিষয়। বিদেশে ক্ষতিগ্রস্ত ও দেশে প্রবাসীদের অসহায় পরিবারের পাশে সরকারের পাশাপাশি দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে কিছু মহৎ উদারমনা বীর রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় আজকের চট্টগ্রাম প্রবাসী ক্লাব।২০২০ সাল হতে অদ্যাবদি প্রবাসে সমস্যা পতিত ও দেশে ফেরত আসা অসহায় অনেক প্রবাসী পরিবারের অসময়ে পাশে থেকেছে এই ক্লাব। বিপুলসংখ্যক জনসংখ্যার এই দেশে সরকার একাকার পক্ষে দেশের প্রতিটি অঞ্চলের আনাচে কানাচে ঘুরে সকলের খবর নেয়া, পাশে থাকে সহযোগিতা করা সম্ভব নয়। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসলে সরকারের উপর অনেকটাই চাপ কমে আসে।সেই হিসেবে এই সংগঠন যখন সুনামে্য সাথে কাজ করে যাচ্ছে, তখনই কিছু অসাধু ,সুযোগ সন্ধানী, কুচক্রী মহল প্রবাসীদের ঐক্যবদ্ধ, স্বপ্নের সংগঠন ও আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে যা সত্যিই দুঃখজনক।আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
