ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ফরিদপুর-৩ আসনে মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত
মোঃবাদশা ফকির,ফরিদপুর
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 12:10 AM

ফরিদপুর-৩ আসনে মনোনয়ন যাচাই বাছাই  অনুষ্ঠিত

ফরিদপুর-৩ আসনে মনোনয়ন যাচাই বাছাই অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আজ সকাল দশটায় ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা  হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার  মোঃ শাহজাহান,প্রার্থী ও এদের প্রস্তাব কারীরা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক ভাবে বিএনএম প্রার্থী   মোঃ গোলাম রব্বানী খান মুন, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী  মোঃ আওয়াল মিয়া,স্বতন্ত্র প্রার্থী মোঃ ফারুক হোসেন এর প্রার্থীতা বাতিল বলে ঘোষণা করেন। তবে আগামীকাল মঙ্গলবার তাদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। বাকি সকলের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status