|
হরতাল-অবোরধের নামে আগুন-সন্ত্রাস বিএনপি করেছে- আ’লীগ নেতা ডাবলু
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
|
![]() হরতাল-অবোরধের নামে আগুন-সন্ত্রাস বিএনপি করেছে- আ’লীগ নেতা ডাবলু সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় কুমারপাড়া দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামীলীগের আয়োজিত শান্তির মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা তিনি। এ সময় অন্যান্য বক্তারা বলেন, লাল সবুজের পতাকা চাই না বিএনপি ও জামায়াত। তাই তারা চোড়াগুপ্তা হামলা চালিয়ে জনগণের জানমাল পুড়িয়ে ক্ষতি করছে। বিএনপি ও জামায়াতকে উদ্দেশ্য করে বলেন আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না। আপনারা যদি বাংলাদেশকে ভালো বাসেন তাহলে এই আগুন সন্ত্রাস বিরত থাকুন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল এর সভাপতিত্বে বক্তব্য রাখাখেন রাজশাহী মহানগর আওয়ামী সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য অর্পণ কুমার দে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জেডু সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য মোঃ ইসমাইল হোসেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
