ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
গ‌বেষণা ও পড়া‌শোনার উন্নয়‌নে য‌বিপ্রবির ইইই বিভাগের ল্যাব ও প্রজেক্ট-শো উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 December, 2023, 1:07 AM

গ‌বেষণা ও পড়া‌শোনার উন্নয়‌নে য‌বিপ্রবির ইইই বিভাগের ল্যাব ও প্রজেক্ট-শো উদ্বোধন

গ‌বেষণা ও পড়া‌শোনার উন্নয়‌নে য‌বিপ্রবির ইইই বিভাগের ল্যাব ও প্রজেক্ট-শো উদ্বোধন

শিক্ষার্থীদের পড়াশোনার মান ও উন্নতমানের গবেষণার  উন্নয়নের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘এনার্জি রিসার্চ কাম সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ল্যাব’ ও সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ইইই বিভাগে ল্যাবটি উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। একই সাথে তিনি ইইই বিভাগের শিক্ষার্থীদের বাৎসরিক প্রজেক্ট-শো এর উদ্বোধন করেন।

এনার্জি রিসার্চ কাম সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ল্যাবটি ইইই বিভাগের প্রথম রিসার্চ ল্যাব। ল্যাবটির সাইবার-ফিজিক্যাল সিস্টেমস অংশটি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অর্থায়নে নির্মিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, সহকারী অধ্যাপক ড. মো. মজনুজ্জামান, মো. আল-আমিন, প্রভাষক মো. তারেকুজ্জামান, মো. রবিউল ইসলাম, শুভ দেব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইইই বিভাগের অধ্যাপক ড.  মো. রফিকুল ইসলাম সেখ, অধ্যাপক ড মো. মাসুদ রানা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ সাইফুর রহমানসহ ইইই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশেষ অতিথিবৃন্দ প্রজেক্ট-শো থেকে সেরা তিনটি প্রজেক্ট নির্বাচন করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status