ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
রংপুরে ৪.৫ ও ৬ আসনে তিন জনের মনোনয়ন স্থগিত ও চার জনের মনোনয়ন বাতিল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 4 December, 2023, 1:05 AM

রংপুরে ৪.৫ ও ৬ আসনে তিন জনের মনোনয়ন স্থগিত ও চার জনের মনোনয়ন বাতিল

রংপুরে ৪.৫ ও ৬ আসনে তিন জনের মনোনয়ন স্থগিত ও চার জনের মনোনয়ন বাতিল

রংপুরের ৪,৫ ও ৬ সংসদীয় আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি,স্পিকার শিরিন শারমিনসহ ১৫ জনের মনোনয়ন বৈধ এবং আওয়ামীলীগের স্বতন্ত্রসহ ৩ জনের মনোনয়ন পত্র স্থগিত ও চার জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

আজ রোববার ( ৩ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মোবাশ্বের হাসান এই তথ্য জানান। এর আগে জেলা প্রশাসকের হল রুমে মনোনয়ন পত্র যাছাই-বাছাই কার্যক্রম শুরু হয়। শুরুতেই রংপুর-৪ আসনের মনোনয়ন পত্র যাছাইবাছাই করা হয়। এতে দাখিলকৃত চার প্রার্থীর মধ্যে সবার মনোনয়ন বৈধ হয়েছে। তারা হলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী টিপু মুনশি, জাতীয় পার্টি মনোনিত মোস্তফা সেলিম বেঙ্গল, স্বতন্ত প্রার্থী হাকিবুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল। 

এছাড়া রংপুর-৫ আসনে ৯ প্রার্থীর মধ্যে আওয়ামীলীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকারের মনোনয়ন পত্র মামলার তথ্যে অমিল থাকায় এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদের সই না করায় তাদের মনোনয়ন পত্র স্থগিত করা হয়েছে। এছাড়াও এই আসনে আওয়ামীলীগের রাশেক রহমান, জাতীয় পার্টির আনিসুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, ইসলামিক ফ্রন্টের এনামুল হক, জাকের পার্টির শামীম মিয়া ও বিএ্নএফ এর আবদুল বাতেনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

বিকেলে রংপুর ৬ আসনে ৯ জনের মধ্যে স্পিকার শিরিন শারমিনসহ ৪ জনের মনোনয়ন বৈধ এবং স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়ন স্থগিত ও চার জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status