ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
শেরপুরের নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 6:06 PM

শেরপুরের নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১

শেরপুরের নকলায় ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আটক ১

শেরপুরের নকলা থানা পুলিশ ৬৭৫টি ইয়াবা টেবলেটসহ আব্দুল হাকিম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। 

মঙলবার (১২ মে) রাতে উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান বাজার থেকে তাকে আটক করা হয়। আব্দুল হাকিম স্থানীয় আবদুল্লাহর ছেলে। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আব্দুল হাকিমকে আটক করার পর তার হেফাজতে থাকা ৬৭৫টি ইয়াবা টেবলেট জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে বুধবার (১৩ মে) তাকে আদালতের মাধমে জেলহাজতে পাঠানো হয়েছে। নকলাকে মাদকমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি রিপন চন্দ্র গোপ। 
   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status