ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
গুরুদাসপুরে পুলিশের অভিযানে ৬ মাদকসেবী ও কারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 13 May, 2026, 8:38 PM

গুরুদাসপুরে পুলিশের অভিযানে ৬ মাদকসেবী ও কারবারি গ্রেপ্তার

গুরুদাসপুরে পুলিশের অভিযানে ৬ মাদকসেবী ও কারবারি গ্রেপ্তার

মাদক, জুয়া, ছিনতাই, চুরি ও ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৬ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযুক্তদের ৩ থেকে ৪ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরপর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-চাঁচকৈড় বাজারপাড়ার শফিকুল সরদারের ছেলে সবুজ সরদার (২৭), বামনকোলার খালেকের ছেলে মনোয়ার হোসেন স্বাধীন (৩২), চাঁচকৈড় বাজারপাড়ার মৃত আনিস মোল্লার ছেলে আশিকুর রহমান নিপু (৪৫), চাপিলা সাধুপাড়ার আবদুল্লাহর ছেলে রাকিব হোসেন (১৮), কাচারিপাড়ার মৃত জহুরুলের ছেলে মাসুদ রানা (৪০) এবং চাঁচকৈড় শাহপাড়ার আব্দুল মান্নানের ছেলে মহিদুল (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২২ জন অপরাধীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মনজুরুল আলম বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে। গুরুদাসপুরবাসীর নিরাপত্তার জন্য কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status