ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
নীলফামারী চারটি সংসদীয় আসনে যাচাই-বাছাই
স্বপ্না আক্তার,নীলফামারী
প্রকাশ: Monday, 4 December, 2023, 1:00 AM

নীলফামারী চারটি সংসদীয় আসনে যাচাই-বাছাই

নীলফামারী চারটি সংসদীয় আসনে যাচাই-বাছাই

যাচাই-বাছাই শেষে নীলফামারীর চারটি সংসদীয় আসনে ৩৭ প্রার্থীর মধ্যে ২৪ জনের জনের মনোনয়ন বৈধ, ৮ জনের অবৈধ এবং ৫ জনের মনোনয়ন অপেক্ষমান ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে নীলফামারীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এ ঘোষণা দেন। এর মধ্যে নীলফামারী-১ আসনে মোট ১০ প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়ন বৈধ, দুই জনের বাতিল এবং তিন জনের মনোনয়ন অপেক্ষমান রাখা হয়েছে।

নীলফামারী-২ আসনে ছয় জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ এবং দুই জনের মনোনয়ন
বাতিল ঘোষণা করা হয়েছে। নীলফামারী-৩ আসনে ১২ প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ, তিন জনের মনোনয়ন বাতিল এবং দুই জনের মনোনয়ন অপেক্ষমান ঘোষণা করা হয়েছে।এবং নীলফামারী-৪ আসনে নয় প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়ন বৈধ এবং এক জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status