ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বিজয় দিবস কাপ অন্তঃজেলা পুলিশ ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 4 December, 2023, 12:35 AM

কুড়িগ্রামে বিজয় দিবস কাপ অন্তঃজেলা পুলিশ ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

কুড়িগ্রামে বিজয় দিবস কাপ অন্তঃজেলা পুলিশ ব্যাটমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে সমনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে গত ১ ডিসেম্বর থেকে আগামী ১৬ ডিসেম্বর পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের অংশগ্রহনে ১৬ টি দল নিয়ে শুরু হয়েছে বিজয় দিবস কাপ অন্তঃজেলা পুলিশ ব্যাটমিন্টন টুর্নামেন্ট। 

গত ২ ডিসেম্বর কুড়িগ্রাম জেলা পুলিশ লাইন্সে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ/পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ১৬ টি দল প্রথম পর্যায়ে ১ হতে ১৫ ডিসেম্বর গ্রুপ পর্বে খেলবে,কোয়াটার ফাইনাল ও সেমিফাইনালের মাধ্যমে আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status