ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ১৯ বোতল ফেন্সিডিল ৫ বোতল ইস্কাপ উদ্ধারসহ ১ মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 4 December, 2023, 12:33 AM
সর্বশেষ আপডেট: Monday, 4 December, 2023, 12:41 AM

কুড়িগ্রামে ১৯ বোতল ফেন্সিডিল ৫ বোতল ইস্কাপ উদ্ধারসহ ১ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে ১৯ বোতল ফেন্সিডিল ৫ বোতল ইস্কাপ উদ্ধারসহ ১ মাদক কারবারি গ্রেফতার

গতকাল রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার ২ ডিসেম্বর সন্ধ্যার পর ভূরুঙ্গামারী থানাধীন শিংঝাড় এলাকা থেকে নাগেশ্বরী থানাধীন আজমাতা কানুরকুটি গ্রামের আজিজুল হক বাঙ্গাল নামের কুখ্যাত ১ মাদক কারবারি'কে ১৯ বোতল ফেন্সিডিল,৫ বোতল ইস্কাপসহ হাতেনাতে গ্রেফতার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। 

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার কাজে কুড়িগ্রাম জেলার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status