ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
কুমিল্লা-১ আসনের জন্য মনোনয়পত্র দাখিল করলেন ধীমন বড়ুয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 December, 2023, 12:45 PM
সর্বশেষ আপডেট: Friday, 1 December, 2023, 1:15 PM

কুমিল্লা-১ আসনের জন্য মনোনয়পত্র দাখিল করলেন ধীমন বড়ুয়া

কুমিল্লা-১ আসনের জন্য মনোনয়পত্র দাখিল করলেন ধীমন বড়ুয়া

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটরে অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ধীমন বড়ুয়া । বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে রিটানিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: মহিনুল হাসান মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম বাবু, জাতীয় সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক হুমায়ন কবরি মিজি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ধীমন বড়ুয়া বলেন, দেশের মানুষের সেবায় নতুন নেতৃত্বের প্রয়োজন অনুভব করেছি। সে কারনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো বলেন, বিগত দিনে কুমিল্লা-১ আসনের সাংসদ ছিলেন তারা এলাকার তেমন উন্নয়ন করেনি। আমি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে এলাকার উন্নয়নে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখতে চাই। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, শিক্ষাপ্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত, অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রধান লক্ষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status