ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
দেশে এইডস রোগী শনাক্তে রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 1 December, 2023, 1:10 PM

দেশে এইডস রোগী শনাক্তে রেকর্ড

দেশে এইডস রোগী শনাক্তে রেকর্ড

এক বছরে ১ হাজার ১০০ এইডস রোগী শনাক্ত হয়েছে দেশে। এর আগে কোনো বছর এত রোগী দেখা যায়নি। এ নিয়ে এইডসে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল প্রায় ১১ হাজার।

২০২০ সালে রোগী শনাক্ত হয়েছিল ৯৪৭ জন। এবার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর চেয়ে সাধারণ মানুষ এইচআইভিতে বেশি সংক্রমিত হয়েছে। প্রতিবছরের মতো রোগী শনাক্তের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের এইচআইভি এইডসের ২০২৩ সালের সর্বশেষ তথ্য বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত হওয়া রোগী চিকিৎসা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে এইডস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় পরীক্ষা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর ওপর জোর দিতে হবে। এ পরিস্থিতিতে শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। অন্য দেশের পাশাপাশি বাংলাদেশেও পালিত হবে দিবসটি।

এবারের প্রতিপাদ্য ‘কমিউনিটির আমন্ত্রণ এইডস হবে নিয়ন্ত্রণ’। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় নানা কর্মসূচি হাতে নিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status