ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 May, 2026, 11:25 AM

অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি

অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি

গতকাল মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। ২৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মীর জাহিদ হাসান। পরিচালনা করেছেন রাখাল সবুজ। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।

মীর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস থেকে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঐতিহ্যবাহী মধুমিতা, আজাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাটি মুক্তি দিয়েছি। অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা ছবিটি দিয়েছি।’

লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামে সিনেমাটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দিলে আপত্তি ওঠে। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status