|
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পাশাপাশি পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি দানবাকৃতির একটি প্রতিকৃতি, যা প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহ ভবিষ্যৎকে প্রতীকীভাবে তুলে ধরেন। সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডোর বাস্তবায়নে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মানববন্ধনে জলবায়ু কর্মী রিপন হোসেন বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির নিঃসরণজনিত বড় হুমকির মুখে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। আরেক কর্মী শাহনাজ পারভীন বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব নারীদের ওপর পড়লেও তাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা হয়। তাই জলবায়ু ন্যায়বিচারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সংহতি প্রকাশ করে স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত বলেন, “জ্বালানি ব্যবহারের সুযোগ একটি মৌলিক মানবাধিকার। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য এখনই বিনিয়োগ বাড়াতে হবে। আয়োজকরা বলেন, বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিবছর একশনএইড বাংলাদেশের ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় তরুণ জলবায়ু কর্মীদের সংগঠিত করা হচ্ছে।জলবায়ু পরিবর্তনে ভয়াবহ প্রভাব মোকাবিলায় তরুণরা জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার দাবি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নারায়ণগঞ্জের ত্রাস ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার: র্যাবের জালে ১৪ মামলার দুর্ধর্ষ সন্ত্রাসী
শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় লরি চালকের মৃত্যু, আহত১
সাতক্ষীরায় দুর্বৃত্তরা এক ব্যক্তিকে কুপিয়ে লাশ পুকুরে ফেলে রেখে গেছে
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের জমির ধান কেটে বাড়িতে তুলে দিলেন ছাত্রদল
