ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ফেনীতে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা মাদ্রাসাতুল হিদায়ার উদ্বোধন
এনামুল হক বাদশা,ফেনী
প্রকাশ: Friday, 1 December, 2023, 1:47 AM

ফেনীতে  ইংলিশ মিডিয়াম মাদ্রাসা মাদ্রাসাতুল হিদায়ার উদ্বোধন

ফেনীতে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা মাদ্রাসাতুল হিদায়ার উদ্বোধন

ফেনীতে প্রথমবারের মত যাত্রা শুরু করেতে যাচ্ছে বাংলা, আরবি ও ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান"মাদ্রাসাতুল হিদায়া"। বৃহস্পতিবার বিকেলে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী এই মাদ্রাসাটির উদ্বোধন করেন। উদ্বোধন কালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের আলকেমি হাসপাতাল সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত এই মাদ্রাসায় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আল হিদায়া ইসলামিক সেমিনারের আয়োজন করা হয়। ইসলামিক কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন প্রখ্যাত আলেমেদ্বীন মুফতি আহমাদুল্লাহ।
 সেমিনারে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ফেনীর সাবেক মুতামিম কবির আহমদ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ সাইফুল্লাহ, মারকাজ ওমর রাঃ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার, জামিয়া কাসেমিয়া মোতামিম মাওলানা হোসাইন আহমদ, আলফিদ্মা সোসাইটি ফেনীর সভাপতি মাওলানা ওমর ফারুক ও দারুল উলুমুল ইসলামিয়া মাদ্রাসার বিরলের মুহতামিম মাওলানা তৈয়ব সুলতানি ।

সেমিনারে ইসলামী সংগীত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status