ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
যশোরে ৬ সংসদীয় আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
জুবা‌য়ের হো‌সেন, য‌শোর
প্রকাশ: Friday, 1 December, 2023, 1:46 AM

যশোরে ৬ সংসদীয় আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

যশোরে ৬ সংসদীয় আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে য‌শো‌রের ৬‌টি সংসদীয় আসন থে‌কে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৪৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় পাটি ও জাকের পার্টির পক্ষ থেকে ৬টি সংসদীয় আসনে ১৮জন প্রার্থী তাদের দলীয় সমর্থনসহ মনোনয়নপত্র দাখিল করেন।  ৩টি নির্বাচনী আসনে তৃনমুল বিএনপি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট বিএনএফ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থীরা ক‌য়েক‌টি আসন এবং জেলার সবকটি নির্বাচনী আসনে নৌকার মনোনয়ন বঞ্চিত আওয়ামীলীগ নেতাদের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

 বৃস্প‌তিবার (৩০ ন‌ভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আরবাউল হাছান মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য মতে, যশোর-১ শার্শা আসনে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের শেখ আফিল উদ্দিন এমপি,বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন (স্বতন্ত্র), সোহরাব হোসেন (স্বতন্ত্র) ও নাজমুল আহসান (স্বতন্ত্র), জাতীয় পার্টির আক্তারুজ্জামান আক্তার ও জাকের পার্টির সবুর খান।

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের নতুন মুখ ডাঃ তৌহিদুজ্জামান তুহিন , সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির (স্বতন্ত্র), চৌগাছা উপজেলা আওয়ামলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব (স্বতন্ত্র) , জাতীয় পার্টির ফিরোজ শাহা, জাকের পার্টির মোঃ শাফারুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের এ্যাড. আব্দুল আওয়াল ও বিএনএফ এর মোঃ শামছুল হক।

যশোর -৩ সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সর্বোচ্চ সংখ্যক প্রার্থী ১০ জন। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগের কাজী নাবিল আহমেদ এমপি, যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন (স্বতন্ত্র) ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ (স্বতন্ত্র)। এছাড়া বিকল্প ধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল, জাতীয় পার্টির এ্যাড. মাহাবুব আলম বাচ্চু, জাকের পার্টির মহিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ তৌহিদুজ্জামান, তৃনমুল বিএনপির মো: কামরুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান ও ন্যাশনাল পিপলস পার্টির এ্যাড. সুমন কুমার রায় নিজ নিজ দলের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

যশোর-৪ বাঘারপাড়া- অভয়নগর নির্বাচনী আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এনামুল হক বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের নেতা সুকৃতি কুমার মন্ডল, ইসলামী ঐক্যজোটের নেতা ইউনুছ আলী, জাকের পার্টির লিটন মোল্যা, জাতীয় পার্টির এ্যাডঃ জহিরুল ইসলাম জহির, তৃণমুল বিএনপির নেতা লেঃ কর্ণেল (অবঃ) এম শাব্বির আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী (স্বতন্ত্র) এবং বর্তমান এমপি ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু রনজিত কুমার রায় (স্বতন্ত্র)।

যশোর-৫ মণিরামপুর নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন প্রার্থী। এরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এলজিআরডি প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচায্য চাঁদ এমপি, জেলা কৃষকলীগের সহ সভাপতি আলহাজ¦ এস এম ইয়াকুব আলী (স্বতন্ত্র),ন্যাশনাল পিপলস পার্টির নেতা বিথী মল্লিকা, ইসলামী ঐক্যজোটের নেতা হফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী, কামরুল হাসান বারী (স্বতন্ত্র), জাকের পার্টির মোঃ হাবিবুর রহমান, তৃণমুল বিএনপির আবু নছর মোহাম্মদ মোস্তফা, হুমায়ুন সুলতান (স্বতন্ত্র), সাবেক উপজেলা চেয়ারম্যান ও মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন লাভলু (স্বতন্ত্র) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এম এ হালিম।

যশোর-৬ কেশবপুর আসনে মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন ৬ জন প্রার্থী। এরা হচ্ছে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহিন চাকলাদার এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন(স্বতন্ত্র), জেলা পরিষদের সদ্য পদত্যাগী সদস্য খন্দকার আজিজুল ইসলাম আজিজ (স্বতন্ত্র), জাতীয় পার্টির জি এম হাসান, জাকের পার্টির সাইদুজ্জামান সাঈদ ও হোসাইন মোহাম্মদ ইসলাম (স্বতন্ত্র) ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status