ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিত জামাই-শশুর
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 11:30 PM

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিত জামাই-শশুর

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মনোনয়ন বঞ্চিত জামাই-শশুর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ আসনে (বেলকুচি ও চৌহালী) স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। বুধবার (২৯ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় আব্দুল লতিফ বিশ্বাস বলেন, দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু পাইনি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার উন্মুক্ত প্রার্থীতার ঘোষণা অনুযায়ী এবং নির্বাচনী এলাকার তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস এ আসন থেকে ১৯৯৬ প্রথমবার নৌকা প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সালে দ্বিতীয় বার নৌকা প্রতিকে নির্বাচিত হয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এ আসনটিতে লতিফ বিশ্বাসের মেয়ের জামাই বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলও নিজ পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হতে ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে সিরাজগঞ্জ- ৫ আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলকে পুনরায় নৌকা প্রতিক দিয়েছে আওয়ামী লীগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status