ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ
আব্দুর রহমান রাসেল, রংপুর
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 11:31 PM

দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ

দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ১৫ বছর ক্ষমতায় থেকে দেশকে আধুনিক ও উন্নয়নের শিখরে নিয়ে গেছে আওয়ামী লীগ। যার কারণে সারা দেশের মানুষ আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ক্ষমতায় দেখতে চায়। 

আজ বুধবার দুপুরে রংপুরের পীরগাছায় নিজ সংসদীয় আসনের স্থানীয় নেতা কর্মীদের সাথে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, আমরা সবাইকে আহ্বান করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দু’একটি দল বাদে অনেকে ফরম নিচ্ছে।

আগামী নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ অধির আগ্রহ নিয়ে নৌকায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে। 

এসময় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে আমদানি নির্ভর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে তবে বাজার নিয়ন্ত্রণে সরকার সার্বিকভাবে চেষ্টা করেছ বলেও জানান তিনি।

মতবিনিময় সভা শেষে রংপুর ৪ আসনে আবারও নৌকা পাওয়ায় বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি কে নব-নির্বাচিত পীরগাছা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি আব্দুর রহমান রাসেল, সা: সম্পাদক রাজীব মুন্সিসহ  ক্লাবের সকল সদস্যবৃন্দ।  


এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, রংপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটনসহ উপজেলা যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্র লীগসহ সকল নেতাকর্মী বৃন্দ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status