|
বাই-সাইকেলে চড়ে এসে মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক
মো: আল আমিন, সিংড়া
|
![]() বাই-সাইকেলে চড়ে এসে মনোনয়পত্র জমা দিলেন প্রতিমন্ত্রী পলক বুধবার(২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাই-সাইকেলে চড়ে এসে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন এর কাছে এ মনোনয়নপত্র তিনি জমা দেন। এসময় প্রতিমন্ত্রীর এ্যাড.জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সিংড়ার ১১৮টি কেন্দ্রে নৌকা বিপুল ভোটে বিজয় হবে ইনশা আল্লাহ।নান্দনিক, আধুনিক এবং স্মাট সিংড়াকে গড়ে তোলা হবে। এ আসনে পাঁচটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন উত্তোলন করেছেন। সামনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্বাদশ নির্বাচনে অংশ নিবে বলে আশা করছি। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সিংড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল রাজ্জাক খান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক আনিছুর রহমান লিখনসহ নেতৃবৃন্দ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
