|
বহুল প্রতীক্ষিত জামতৈল রেলস্টেশনের টিকিট এখন অনলাইনে
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
|
![]() বহুল প্রতীক্ষিত জামতৈল রেলস্টেশনের টিকিট এখন অনলাইনে অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে অনলাইন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানা অফিসার ইনচার্জ মোহাঃ রেজাউল ইসলাম, ৩নং জামতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল মন্ডল, বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার দাস প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা জামতৈল রেলওয়ে স্টেশনকে আরো আধুনিকায়নের পাশাপাশি স্টেশনটিতে ওভারব্রিজের প্রশস্ততা, দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগারের বেহাল অবস্থা, স্টেশনের সুইপার না থাকায় জরাজীর্ণ ময়লা আবর্জনার ভাগারে তৈরি হওয়ার কথা তুলে ধরেন। বক্তরা এই সময় উক্ত সমস্যা গুলোর দ্রুত ব্যবস্থার কথা জানান আমন্ত্রিত অতিথির কাছে। এ ব্যাপারে জামতৈল রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, অনলাইন টিকিট কার্যক্রম আজকে উদ্ভোধন করা হলেও আগামী ৯ ডিসেম্বর থেকে জন্মনিবন্ধন নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে নিবন্ধনকৃত ব্যক্তিরা অনলাইনে টিকিট কাটতে পারবেন অথবা রেলসেবা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন হয়ে ঘরে বসে টিকিট ক্রয় করতে পারবেন যাত্রীরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
