ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না: মেয়ের লিটন
ওবায়দুল ইসলাম রবি,রাজশাহী
প্রকাশ: Wednesday, 29 November, 2023, 11:25 PM

বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না:  মেয়ের  লিটন

বাংলাদেশের অগ্রগতি কেউ থামাতে পারবে না: মেয়ের লিটন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কথা বলে,  আওয়ামী লীগ, উন্নয়নের কথা বলে, কল্যানের কথা বলে, দেশ গড়ার কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন। দেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। কেউ বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না।

বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে অংশ নিয়ে এসব বলেন।  আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্ত্বর ও শালবাগান মোড়ে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

শান্তি সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, যেদিন থেকে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ দিয়েছে, সেদিন থেকে আমরা আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের নেতাকর্মীরা রাজপথে অবস্থান নিয়েছি। নির্বাচন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করবো। বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকার ও শেখ হাসিনা সরকার পতনের যে দাবি করছে, তাদের সেই দাবি কখনো বাস্তবায়িত হবে না।

খায়রুজ্জামান লিটন বলেন,  জনগণ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধকে প্রত্যাখ্যান করেছে। দুর্বৃত্তরা রাজপথে আসার সাহস পাচ্ছে না। তবে কোথাও কোথাও চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। তাদেরকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, নির্বাচন হবে, জনগণ নির্বাচনে অংশ নিবে। বিএনপিকে অনেকবার নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানানো হয়েছে। তারা নির্বাচনে অংশ না নিলে আমাদের কিছু করার নাই। তাদের পায়ে ধরে নির্বাচনে অংশগ্রহণ করানো আমাদের ও নির্বাচন কমিশনের কাজ নয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status