|
চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কমিশন অফিসে ককটেল বিস্ফোরণ এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নির্বাচন অফিসের পেছন দিকের সীমানা প্রাচীর লক্ষ্য করে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করে কয়েকজন। পরে তারা ককটেল দুটির বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত সুপার আবুল কালাম সাহিদ বলেন, ককটেল বিস্ফোরণের শব্দ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পাই জেলা নির্বাচন অফিসের পেছনের দেয়ালে দূর্বৃত্তরা ২টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করলেও এখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া পাশে দুইটি চায়ের দোকান থাকলেও সেখানে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের শনাক্তে জেলা পুলিশ কাজ শুরু করেছে। আশা করা যায় খুব দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
