|
চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের ১৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা রবিবার ২৬ নভেম্বর চট্টগ্রামের ১৬টি আসনের প্রার্থীদের সবার নামও এসময় ঘোষণা করেন ওবায়দুল কাদের। ১৬ জনের মধ্যে এবার নারী প্রার্থী রয়েছেন একজন। তিনি হলেন ‘ওমানে একটি অনুষ্ঠানে আটক’ কাণ্ডে আলোচিত বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সানি। আলোচিত ও পরিচিত মুখের মধ্যে তথ্যমন্ত্রী হাছান মাহামুদ, শিক্ষা উপমন্ত্রী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান এবং রাউজানের ফজলে করিম চৌধুরী এবারও মনোনয়ন পেয়েছেন। তবে বাঁধ পরেছেন চট্টগ্রাম ১২ পটিয়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হুইপ শামসুল আলম বিচ্চু।চট্টগ্রামে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন: চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান রোহেল চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার সানি চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান চট্টগ্রাম-৪ এসএম আল মামুন চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম চট্টগ্রাম-৬ এ. বি. এম. ফজলে করিম চৌধুরী চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী। দলের মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও তারা সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অংশগ্রহণ করবে বলে প্রার্থীদের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
