|
বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তিনী
নতুন সময় ডেস্ক
|
![]() বিএনএমে যোগ দিলেন ডলি সায়ন্তিনী সোমবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মনোনয়ন ফরম নেন তিনি। রাতে বিএনএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ডলি সায়ন্তনী ছাড়াও বিএনএমে যোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও অনেকে। বিএনএম মহাসচিব ও দলীয় মুখপাত্র ড. মো. শাহজাহান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনএমে যোগদান করেন তারা। বিএনএমে যোগ দেওয়ার পর অনুভূতি প্রকাশ করে ডলি সায়ন্তনী বলেন, ‘পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনটি আমার দাদাবাড়ি। শিল্পী হিসেবে জনগণের ভালোবাসা পেয়েছি। এখন নিজ এলাকার জন্য কিছু করতে চাই।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
