ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
নওগাঁয় নতুন মুখসহ নৌকার মাঝি যারা
কাজী কামাল হোসেন, নওগাঁ
প্রকাশ: Monday, 27 November, 2023, 12:13 AM
সর্বশেষ আপডেট: Monday, 27 November, 2023, 6:34 PM

নওগাঁয় নতুন মুখসহ নৌকার মাঝি যারা

নওগাঁয় নতুন মুখসহ নৌকার মাঝি যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর ৬টি আসনের আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করেছে। ৬টি আসনের মধ্যে ২টি নতুন মুখ ও পুরনো ৪জনে ভরসা রেখে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে।

রবিবার বিকেল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়নপ্রাপ্তরা হলেন- নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা, ধামইরহাট) আসনে মনোনয়ন পেয়েছেন শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে মনোনয়ন পেয়েছেন সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন পেয়েছেন নাহিদ মোর্শেদ, নওগাঁ-৫ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ (আত্রাই, রানীনগর) আসনে মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন হেলাল।

এদের মধ্যে নওগাঁ-৩ (মহাদেবপুর, বদলগাছী) আসনে নতুন মুখ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও নওগাঁ-৪ (মান্দা) আসনে নাহিদ মোর্শেদ বাবু।

এদিকে দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার সাথে সাথে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল বের করেছেন সমর্থকরা।

উল্লেখ্য ৬টি সংসদীয় আসন থেকে সর্বমোট ৪৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে মনোনয়ন ফরম তুলে জমা দিয়েছিলেন। এরমধ্য থেকে ৬ জনকে দলীয় মনোনয়ন প্রদান করা হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status