ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
শেরপুরের সংসদীয় ৩টি আসনে নৌকার মাঝি হলেন আতিক, মতিয়া ও শহিদুল
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Monday, 27 November, 2023, 12:12 AM

শেরপুরের সংসদীয় ৩টি আসনে নৌকার মাঝি হলেন আতিক, মতিয়া ও শহিদুল

শেরপুরের সংসদীয় ৩টি আসনে নৌকার মাঝি হলেন আতিক, মতিয়া ও শহিদুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা শেরপুরের ৩টি আসনের ২টি আসনে অপরিবর্তিত রেখে একটিতে পরিবর্তন আনা হয়েছে। জনবিচ্ছিন্নতাসহ নানা কারণে শেরপুর-৩ আসনে এ পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত শেরপুর-১ সংসদীয় আসন-১৪৩ (শেরপুর সদর) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, শেরপুর-২  সংসদীয় আসন ১৪৪ (নকলা ও নালিতাবাড়ী) থেকে ৫ বারের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩  সংসদীয় আসন ১৪৫ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) থেকে শ্রীবরদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তিন বারের খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম।

এর ফলে শেরপুর-১ ও শেরপুর-২ আসনে দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়ে গেল। জনবিচ্ছিন্নতা ও কাঙ্খিত সেবা দিতে না পারাসহ নানা কারণে শেরপুর-৩ আসন থেকে বাদ পড়েছেন ৩ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।

আসন্ন এ নির্বাচনকে ঘিরে শেরপুর-১ আসনে ৯ জন, শেরপুর-২ আসনে ৯ জন এবং শেরপুর-৩ আসনে ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন।

এদিকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে কর্মী সমর্থকরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status