|
মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৫ জন
সেলিম রেজা,মেহেরপুর
|
![]() মেহেরপুরের দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২৫ জন আগামি ২/৩ দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন প্রত্যাশী এই ২৫ জনের মধ্য থেকে নৌকার মাঝি চুড়ান্ত হবে বলে জানা গেছে। মেহেরপুর-১ আসনে যে ১১ জন দলীয় মনোনয়ন পেতে ফরম তুলে জমা দিয়েছেন তাঁরা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিঁনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইয়ারুল ইসলাম, জিয়া উদ্দীন বিশ্বাস (মুজিবনগর), আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীন ও আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুস শুকুর ইমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান চাদু (মুজিবনগর) এবং চাঁদবিল গ্রামের অ্যাড. শেখ আমজাদ হোসেন। আমজাদ হোসেন ঢাকায় বসবাস করেন বলে জানা গেছে। এদিকে অ্যাড. ইয়ারুল ইসলাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে সোমবার পদত্যাগ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় দেওয়ার জন্যই পদত্যাগ বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। মেহেরপুর-২ আসনে ১৫ জন মনোনয়ন প্রত্যাশী হলেন- বর্তমান এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. একেএম শফিকুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্বপন, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজমুল হক সাগর, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল ইসলাম জুয়েল, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, যুবলীগের কেন্দ্রীয় নেতা রেজাউল ইসলাম রেজা, বীর মুক্তিযোদ্ধা ডক্টর আশরাফুল ইসলাম ও রিয়াজ উদ্দীন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
