ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
আমার মনে হয়না বিএনপি পয়েন্ট ৫ ও সফল হয়েছে "মাহি"
ফাহিম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Monday, 6 November, 2023, 9:09 PM

আমার মনে হয়না বিএনপি পয়েন্ট ৫ ও সফল হয়েছে

আমার মনে হয়না বিএনপি পয়েন্ট ৫ ও সফল হয়েছে

আমার মনে হয় না দেশে কোনও অবরোধ আছে, বিএনপি নিজে নিজে মনে করছে তাদের অবরোধ চলছে, আপনারা দেখতে পারবেন এইযে বাস চলছে, ট্রাক চলছে, অটো চলছে গাড়ী চলছে রিক্সা চলছে তো এখানেতো অবরোধ মনে হচ্ছেনা। আমার মনে হয় বিএনপি বিফল দল তারা পুরোপুরি বিফল হয়েছে, আসতে আসতে দেখলাম ট্রাকে করে চাল নিয়ে যাচ্ছে, এখানে কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ গতকাল নাচোলে দেখলাম হাটবারে হাট বসেছে, একটা কর্মমুখর জীবন, আমার মনে হয়না তারা (বিএনপি) পয়েন্ট ৫ ও সফল হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পৌর ছাত্রলীগের আয়োজনে বিএনপির চলমান সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য দেশ বিরোধী ষড়যন্ত্র ও অবরোধ বিরোধী আলোচনা সভার প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে চিত্র নায়িকা মাহিয়া মাহি এসব কথা বলেন। তিনি আরও বলেন এ বিএনপি যে, জ্বালাও পোড়াও মানুষ মেরে ফেলা শুরু করেছে তারা এটা ছারা কিছু বোঝেনা, তারা উন্নয়নমূলক কিছু বোঝেনা, যখন দেখলো তাদের অবরোধ মানুষ মানছেনা তখন তারা চলন্ত বাসে আগুন দিয়ে দিলো।

তিনি বলেন আগুন দিতে তো কিছু দরকার হয়না যাস্ট ছুড়ে দিলো আগুন জ্বলে গেলো। এখানে তারা যে চলমান উন্নয়ন চায়না, সারা বাংলাদেশ টিভিতে দেখলাম একটা পুলিশ ভাইকে মারতে মারতে মেরেই ফেল্লো, নৃশংস একটা দল সেই দল যদি ক্ষমতায় আসে কোনও কারণে সাধারণ মানুষের কি হবে সেটা জনগণ টের পেয়ে গেছে সেজন্যে জনগণ চায়না বিএনপি আসুক। আমি ক্যামেরার সামনে একটু হলেও বলতে চাই যাদের শরীলে একটু হলেও পুলিশের রক্ত আছে অথবা দূর সম্পর্কের আত্মিয় আছে তারা কেউ কখনও বিএনপিকে চাইবেনা।

কারণ হিসেবে মাহি বলেন তাদের এক পুলিশ সদস্যকে মারতে মারতে মেরেই ফেল্লো আগুণে পুরানোর চেষ্টাও করলো তারা বিএনপিকে চাইবেনা। তিনি বলেন বিশ্ববাসী দেখেছে কিভাবে মেরেছে বাসচালক ফোনে কাঁদতে কাঁদতে কথা বলেছে আমরা সেটা দেখেছি বাংলাদেশের মানুষ সে দলকে চায়না, বিশ্ববাসিও দেখেছে তারাও চায়না। তরুণ ভোটারদের প্রথম ভোটের বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহি বলেন ভোলাহাট কিংবা সোনামসজিদের শেষ ঘড়টাতেও একজন তরুণ বসে দেখেছে কি করেছে বিএনপি, তাই তারাও চায় এ সরকার আবারও আসুক উন্নয়ন অব্যাহত থাকুক।

এর আগে ওয়ালটনমোড় এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে বিএনপির ডাকা অবরোধ বিরোধী সমাবেশ  করে পৌর ছাত্রলীগ।

চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক প্রমূখ, এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাদের আহ্বানে কয়েকশ কর্মীরা অংশ নেয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status