ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
জাহিদ শিকদার, পটুয়াখালী
প্রকাশ: Monday, 6 November, 2023, 9:21 PM

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

বাউফলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে । 
সোমবার দুপুরে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড  উত্তর দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। 
 নিহত রুহুল আমিন আকন (৫৪) গ্রামে জমিজমা মাপঝোপ করে জীবিকা নির্বাহ করতেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে রুহুল আমিনের সঙ্গে তার ছোট ভাই রেজাউল করিম আকনের (৪৫) পৈত্রিক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। ঘটনার ( সোমবার) দুপুরে  ছোট ভাই রেজাউল তার বড় ভাই রুহুল আমিন এর সাথে  জমা জমি বন্টন নিয়ে কথা কাটাকুটি হয়। এক পর্যায়ে দুই ভাই ঘর থেকে ২টি ধারালো দা এনে উভয়কে আক্রমন শুরু করেন। ঘটনার সময় তাদের ভাগ্নে রুবেল (৩৫) উভয়কে নিবৃত করার জন্য এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

 পরে ৩ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহত অবস্থায় রেজাউল করিম ও তাদের ভাগ্নে রুবেলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দিবা দেবনাথ সাংবাদিকদের বলেন, নিহত ও আহতদের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের  জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করার হয়েছে। রেজাউল ও রুবেল পুলিশের নজরদারিতে চিকিসাধীন রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status