|
বাউফলে বিএনপি’র অবরোধ পালিত
মোঃ কাওছার আহমেদ, পটুয়াখালী
|
![]() বাউফলে বিএনপি’র অবরোধ পালিত আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় বাউফল-কালিশুরী সড়কের কুমারখালী বাজারের সামনের সড়কে গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা । ফলে কয়েক ঘন্টার জন্য ভোগান্তি পড়তে হয়েছে যাতায়াতগামীদের। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিয়তুল্লাহ (সৈকত)। অপরদিকে বেলা ১১ টার দিকে ধূলিয়া ইউনিয়নের রাবাই বাজার এলাকায় জাতীয়তাবাদী সামাজিক সাংষ্কৃতিক সংস্থা ( জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল কাইয়ুম মৃধার নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপি’র অঙ্গ ও সসহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। এর আগে অবরোধের সমর্থনে বাউফল পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিকের নেতৃত্বে বিএনপির ২০/২৫ জন নেতাকর্মী রবিবার বার রাত ৯ টার দিকে বাউফল সরকারি কলেজের সামনে থেকে গোলাবাড়ি এলাকা পর্যন্ত একটি মশাল মিছিল বের করেন। অবরোধ কর্মসূচির ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে। জনগন জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে কম বের হচ্ছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
