|
তাপসের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বুবলী
নতুন সময় ডেস্ক
|
![]() তাপসের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন বুবলী বুবলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিব জানা নেই। কীসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে আপনাদের (সাংবাদিক) কাছ থেকে জানলাম, যা বলতেও রুচি তে বাঁধছে। শুনেছি হ্যাকার রা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল। হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে।’ নায়িকার দাবি, একটি গোষ্ঠী তার বিরুদ্ধে নিয়মিত নোংরামি করছে। বুবলীর কথায়, “একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানানভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে। এখন আবার আমি যেই টিএম ফিল্মস এর সাথে ‘খেলা হবে’ নামে নতুন সিনেমা করতে যাচ্ছি, তাতেই এখন এখানে কীভাবে পরিবেশ নোংরা করবে সেই পায়তারা চলছে। টিএম ফিল্মস এর কর্ণধার তাপস ভাই আর মুন্নি আপুকে আমি প্রচণ্ড সম্মান করি। তাদের কাজের পরিবেশ ভীষণ স্বচ্ছ এবং সম্মানের। তারা দুজন বাংলাদেশের মোস্ট আইডল কাপল এবং অত্যন্ত শিল্পমনা।” বুবলী জানান, প্রয়াত নায়ক সালমান শাহর একটি অনুষ্ঠানে ফারজানা মুন্নীর সঙ্গে তার পরিচয় হয়। বিভিন্ন সময়ে তার কাছ থেকে তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শ নেন। অভিনেত্রী বলেন, ‘তাপস ভাইয়ার আগে মুন্নী আপুর সাথে আমার পরিচয় হয়েছে প্রয়াত সালমান শাহ এর একটি প্রোগ্রামে। আমার অনেক বিষয়ে আপু অনেক সুন্দর করে পরামর্শ দিয়ে থাকেন। অনেক স্নেহ করেন আমাকে ভাইয়া আর আপু দুজনেই। আমার পরিবারের মতো অনেক গুরত্বপূর্ণ অংশ তারা। সেখানে আমাদের এত সুন্দর একটি সম্পর্কে, যারা এসব নোংরামি করে তাদের স্বার্থ হাসিল করতে চাইছে তাদেরকে আল্লাহ হেদায়েত দিক। কারণ আমরা শিল্পী মানুষ আমাদের কাজগুলো শৈল্পিক। তাই ক্রিয়েটিভিটি নিয়ে শুটিংয়ে সময় দেয়াটা আমার কাছে বেশি গুরত্বপূর্ণ। এসব নোংরা গ্রুপ বা হ্যাকার বা ট্রলারদের নিয়ে ভেবে সময় নষ্ট করার থেকে।’ এর আগে শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্ত্বঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সাথে কিছু হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায়ভার তাপন ও বুবলীর।’ তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলা হয়। যদিও ওই রাতেই সেটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এদিকে মুন্নী আরেকটি পোস্টে ফেসবুক আইডি হ্যাক হওয়ার দাবি করেন। তিনি লিখেছেন, ‘আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে। ধন্যবাদ সকলকে।’ অন্যদিকে, তাপসের টিএম ফিল্মস থেকে সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ‘খেলা হবে’ সিনেমাটিতে দেখা যাবে পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
