ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
হামাসকে সমর্থন চীনা, রুশ, ইরানিদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 November, 2023, 1:52 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 8 November, 2023, 9:44 AM

হামাসকে সমর্থন চীনা, রুশ, ইরানিদের

হামাসকে সমর্থন চীনা, রুশ, ইরানিদের

ইসরায়েল-হামাস যুদ্ধ অনলাইনে ক্রমেই বিশ্বযুদ্ধে পরিণত হচ্ছে। ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় মিডিয়া এবং বিশ্বের প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হামাসকে প্রবলভাবে সমর্থন করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলকে ধিক্কার ও খাটো করে দেখার পাশাপাশি দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকেও হেয় করা হচ্ছে। খবর নিউইয়র্ক টাইমসের

গাজায় ইসরায়েলি বর্বরতার বিষয়ে আল কায়দা ও ইসলামিক স্টেটের মতো গ্রুপগুলোর সঙ্গে অনলাইন লড়াইয়ে যোগ দিয়েছে লেবানন, সিরিয়া এবং ইরাকের ইরানপন্থিরাও। আগে এসব গ্রুপের মতবিরোধ ছিল হামাসের সঙ্গে। কিন্তু এখন তারা এক।

সরকারি কর্মকর্তা এবং স্বাধীন গবেষকদের মতে, অনলাইনে প্রচার এবং অপপ্রচার আগে ছিল, তবে এবার সব মাত্রা ছাড়িয়ে গেছে। এটি বিশ্বের ভূরাজনৈতিক বিভাগের ফল। 
ইসরায়েলের সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স কোম্পানি সিয়াব্রার ভাইস প্রেসিডেন্ট রাফি মেন্ডেলসোন বলেন, এক পোস্ট বিশ্বব্যাপী মানুষ দেখছে। ফলে যুদ্ধকে এমনভাবে প্রভাবিত করছে, যা রণক্ষেত্রে অন্য যে কোনো কৌশলের মতোই কার্যকর। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর থেকে প্রতিষ্ঠানটি ৪০ হাজার ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে।

ইসরায়েলের বিরুদ্ধে হামাসকে সমর্থন করার জন্য ইরান, রাশিয়া এবং চীনের প্রত্যেকেরই আলাদা প্রেরণা রয়েছে। তারা যুদ্ধ শুরুর পর থেকে একই থিম কাজে লাগিয়েছে। কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা বলেছেন, তারা কেবল নৈতিক সমর্থনই দিচ্ছেন না, বরং একে অপরকে প্রসারিত করতে চাচ্ছেন। একাধিক ভাষায় একাধিক প্ল্যাটফর্মজুড়ে তাদের মতামত বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রকাশ্য এবং গোপনে তথ্য প্রচার চালাচ্ছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status