ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩০ ভাদ্র ১৪৩৩
ঢাকায় ঢুকতে জবাবদিহি, যাত্রীদের মোবাইল, আইডি কার্ড ও ব্যাগ তল্লাশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 October, 2023, 6:17 PM

ঢাকায় ঢুকতে জবাবদিহি, যাত্রীদের মোবাইল, আইডি কার্ড ও ব্যাগ তল্লাশি

ঢাকায় ঢুকতে জবাবদিহি, যাত্রীদের মোবাইল, আইডি কার্ড ও ব্যাগ তল্লাশি

২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করেছে ঢাকা জেলা পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশ পথগুলোতে তল্লাশিচৌকি বসানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।

আমিনবাজারে পরিচালিত পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মোবাইল, সাথে থাকা ব্যাগপত্র তল্লাশি করছে পুলিশ। এছাড়া বাসযাত্রীদের কর্মস্থলের আইডি কার্ড চেক করা হচ্ছে। এক্ষেত্রে, ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলের প্রতি পুলিশের বিশেষ নজর লক্ষ করা গেছে।গতকালও রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status