|
ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
![]() ডেঙ্গুতে তরুণ চিকিৎসকের মৃত্যু মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে শোকবার্তায়। ডা. আলমিনা দেওয়ান মিশু ময়মনসিংহ মেডিকেলের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
