ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুরুষদের ভয় পান সাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 August, 2023, 12:35 AM

পুরুষদের ভয় পান সাবা

পুরুষদের ভয় পান সাবা

‘আয়না’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। গত বছর ‘বলি’ ওয়েব ফিল্মে ‘আনারকলি’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এ ছাড়া, ‘অদিতি’ ওয়েব ফিল্মের জন্যও প্রশংসা কুড়ান অভিনেত্রী সোহানা সাবা। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। এদিকে তার অভিনীত নতুন সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পাচ্ছে শিগগিরই। এ ছাড়া নায়ক আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা। চলতি মাসে আরও একটি সিনেমার শুটিং শুরু করবেন সাবা। কিন্তু ব্যক্তি জীবনে একটা সিদ্ধান্ত নিয়ে প্রচুর ভয় পান তিনি। সেটি অন্য কিছু নয়, পুরুষদেরই ভয় পান অভিনেত্রী। 

তবে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেয়া যাবে- এমন মানুষ পেলে তাকে বিয়ে করবেন সাবা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। প্রেম ও বিয়ে প্রসঙ্গে সাবা বলেন, প্রেমে পড়ার সুযোগ কম হয়েছে। তবে প্রেম করেছি অনেকবার। আমি যাদের সঙ্গে প্রেম করেছি, কিছু দিন পর মনে হয়েছে এ তো দেবদাস। আমি পুরুষদের এখন ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কী আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারবো? যদি এ রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে যদি দেখা হয়ে যায়, তা হলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status