ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পরিবার পরিকল্পনার ডা. নুরুন নাহার বেগমের বিরুদ্ধে অভিযোগ
ধীমন বড়ুয়া
প্রকাশ: Wednesday, 12 July, 2023, 12:34 PM

পরিবার পরিকল্পনার ডা. নুরুন নাহার বেগমের বিরুদ্ধে অভিযোগ

পরিবার পরিকল্পনার ডা. নুরুন নাহার বেগমের বিরুদ্ধে অভিযোগ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন এনজিওকে  কোটি টাকা বরাদ্দের মাধ্যমে অবৈধভাবে সুবিধা দেওয়ায় বর্তমান লাইন ডাইরেক্টর ডা. নুরুন নাহার বেগমের বিরূদ্ধে অভিযোগ উঠেছে।
 
টেন্ডার প্রক্রিয়ায় জড়িত ঔষধ ও মালামাল এবং যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত যাবতীয় কাজগুলো দেখভাল করে থাকেন লাইন ডাইরেক্টর ডা. নুরুন নাহার বেগম। বর্তমানে নিয়োগ থেকে শুরু করে যতগুলো রেগুলার প্রোগ্রাম হয় সব কিছুই তিনি তদারকি করে যাচ্ছেন।

অভিযুক্ত ডা. নুরুন নাহার বেগম বিএনপি-জামাত জোট সরকারের আমল থেকে তিনি সিসিএসডিপি শাখায় বিভিন্ন পদে আদ্য পর্যন্ত কর্মরত আছেন। ইতিপূর্বে তারা নানা কর্মের অভিযোগ এনে পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের সচিব বরাবর একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। রহস্যজনক কারণে তা আমলে নিচ্ছে না কতৃপক্ষ। তিনি বিগত দশ বছর যাবৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বহাল তবিয়তে কর্মরত রয়েছেন।

সরকারি ক্রয় সংক্রান্ত বিধি-বিধান উপেক্ষা করে ডা. নুরুন নাহার বেগম টেন্ডার পক্রিয়ায় অনিয়ম এবং জিও এবং এনজিও তার পছন্দের ব্যক্তিদের কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে তিনিও ব্যক্তিগত সুবিধা নিয়ে আসছেন বলে অভিযোগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status