|
রুমিন ফারহানা-সুভাষ সিংহের সেই টকশো ভাইরাল!
নতুন সময় ডেস্ক
|
![]() রুমিন ফারহানা-সুভাষ সিংহের সেই টকশো ভাইরাল! সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক বিষয় নিয়ে টকশোতে অংশ নেন বিএনপির এ সাবেক সংসদ সদস্য রুমিন ও সাবেক ছাত্রলীগ নেতা সুভাষ সিংহ রায়। টকশোতে এক পর্যায়ে দুজনই তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিএনপির বিরুদ্ধে সুভাষ সিংহ রায়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন। আর ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বইয়ের যেসব উদৃতি দেন রুমিন ফারহানা- সুভাষ সিংহ রায় সেগুলোকে মিথ্যা দাবি করেন। প্রণব মুখার্জি এসব লেখেননি বলে দাবি করেন সুভাষ সিংহ রায়। ক্ষুব্ধ রুমিন ফারহানা এক পর্যায়ে সুভাষ সিংহ রায়ের উদ্দেশে চ্যালেঞ্জ করে বলেন, ‘ আপনি প্রণব মুখার্জির বই পড়েন নাই। আমার বিশ্বাস বইটা কী কালারের ছিল সেটাও বলতে পারবেন না। ’ এ সময় সুভাষ সিংহ রায় বলেন, ‘ব্যারিস্টার রুমিন ফারহানা, মানুষকে ছোট করলে বড় হওয়া যায় না’। বিএনপির বিরুদ্ধে দেওয়া সুভাষ সিংহ রায়ের বক্তব্যের বিরুদ্ধে রুমিন ফারহানা বলেন ,আপনি এসব কম্পিউটারে টাইপ করে এনে সেগুলোকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেছেন। এক পর্যায়ে দুজনের পাল্টাপাল্টি এ তর্ক চিল্লাচিল্লিতে রূপ নেয়। তুমুল বাকবিতণ্ডার কারণে টকশো স্বাভাবিক প্রক্রিয়ায় শেষ করা সম্ভব হয়নি, অবস্থা বেগতিক দেখে উপস্থাপক টকশো শেষ করতে বাধ্য হন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
