|
মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস নেওয়া হচ্ছে পূর্বাচল ডিপোতে
নতুন সময় প্রতিবেদক
|
![]() মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস নেওয়া হচ্ছে পূর্বাচল ডিপোতে আজ মঙ্গলবার সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিদর্শন করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। পরিদর্শনকালে মো. আনিছুর রহমান বলেন, টার্মিনাল এলাকায় দীর্ঘসময় অপেক্ষমাণ ও গ্যাপের গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তর করা হচ্ছে। ইতিমধ্যে নির্ধারিতসংখ্যক বাস সরিয়ে নেওয়া হয়েছে। অবশিষ্ট বাসগুলোও পর্যায়ক্রমে স্থানান্তর করা হবে। ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘এই অভিযানের মূল উদ্দেশ্য হলো টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়েছে। সব বাসমালিক ও চালকের সহযোগিতা কামনা করছি।’ ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বাসমালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী দীর্ঘসময় অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে রাখার অনুরোধ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
