|
এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম
নতুন সময় প্রতিবেদক
|
![]() এনটিআরসিএর মাধ্যমেই শিক্ষক নিয়োগ, বহাল আগের নিয়ম মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক নিয়োগ বা নিবন্ধন পরীক্ষা আগের মতোই নেওয়া হবে। আগের নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। শিগগিরই এ-সংক্রান্ত পরিপত্র জারি হবে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
