|
দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কাউছার মিয়া, দৌলতপুর
|
![]() দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে দৌলতপুর উপজেলা বিএনপি। দৌলতপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি র উপজেলা দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত বক্তারা বলেন-গণতন্ত্রের মা, বাংলাদেশের তিন তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ইতিহাস ও তুলে ধরা হয়। রাষ্ট্র পরিচালনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পথ অনুসরণ করে তারেক রহমান ও সফলতার শিখরে পৌঁছাবেন বলে আশাবাদ ব্যাক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. কাদের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ নোমানী,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হোসেন,ছাত্র দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট প্রমুখ। এসময় বর্ণাঢ্য র্যালিতে উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
