ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
গাজীপুরে অনুমোদনহীন দুই ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 10:00 PM

গাজীপুরে অনুমোদনহীন দুই ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

গাজীপুরে অনুমোদনহীন দুই ব্যাটারি কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অনুমোদনহীন দুটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল ও মাধবপুর এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়।

প্রথমে কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকায় ‘টংগুইদা’ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান। এ সময় কারখানাটিতে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

পরে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫(২৭) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এরপর বিকেল ৪টা ১৫ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত কাশিমপুরের ১ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় ‘টাইগার ব্যাটারী’ নামে চীনা মালিকানাধীন আরেকটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে প্রয়োজনীয় অনুমোদন ও কাগজপত্র ছাড়াই প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।

এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
প্রশাসনের এই অভিযানে কাশিমপুরের দুটি অনুমোদনহীন ব্যাটারি কারখানাকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status