ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
সেন্টমার্টিন দ্বীপ দাবি করেনি যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 June, 2023, 2:38 PM
সর্বশেষ আপডেট: Sunday, 25 June, 2023, 1:45 PM

সেন্টমার্টিন দ্বীপ দাবি করেনি যুক্তরাষ্ট্র

সেন্টমার্টিন দ্বীপ দাবি করেনি যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপসহ বাংলাদেশের কোনো ভূখণ্ড দাবি করেনি বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস। সম্প্রতি জাতীয় সংসদে বক্তৃতায় কয়েক সংসদ-সদস্য জানান, সেন্টমার্টিন দ্বীপ মার্কিনিরা চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বুধবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, বিদেশিদের সেন্টমার্টিন দ্বীপ ইজারা দিলে তিনি ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু তিনি ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের ভূখণ্ড কাউকে লিজ দেবেন না।

জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বৃহস্পতিবার বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ শক্তিশালী এবং সহযোগিতামূলক অংশীদারত্ব মেনে চলে। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান করি এবং সেন্টমার্টিনসহ দেশটির কোনো ভূখণ্ড দাবি করিনি।’

ব্রায়ান শিলার আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে মূল্যায়ন করি। কারণ উভয় দেশের অভিন্ন লক্ষ্য-আমরা একটি অবাধ, উন্মুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে চাই।’ তিনি বলেন, ‘আমরা একত্রে কাজ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ গণতন্ত্রের উন্নয়নের মাধ্যমে আমাদের সম্পর্ককে জোরদার করতে বদ্ধপরিকর।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status