|
হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছবি: সংগৃহীত শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ছয়জন ও বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। সন্দেহভাজন রোগী ৮০৭ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জন। একই সময়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৯১ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
