|
রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
|
![]() রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা নিহত সবুজ উড়াকান্দার সামছুল আলম বাবুর ছেলে। এছাড়া তিনি বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের ভাতিজা। আর আহত সজিব উড়াকান্দার সোনাই সরদারের ছেলে। নিহত সবুজের কাকী আলেয়া বেগম জানান, রাতে কয়েকজনকে নিয়ে নিজের রুমে বসে ব্যবসার হিসাব করছিলেন সবুজ। এসময় কে বা কারা অন্ধকারে সবুজের রুমের জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে সবুজসহ দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর নেওয়ার পথে মারা যান সবুজ। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সবুজ খুব ভালো ও দক্ষ ছাত্রলীগ কর্মী ছিলেন। সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন তিনি। এসময় এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এ বিষয়ে জানতে রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
